সেফ হোমে চিকিৎসাধীন অবস্থায় পালাল করোনা আক্রান্ত এক বিচারাধীন বন্দী
দি নিউজ লায়ন; সেফ হোমে চিকিৎসাধীন অবস্থায় পালাল করোনা আক্রান্ত এক বিচারাধীন বন্দী। বুধবার বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে আজ ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পালান ওই বন্দীর খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ৷ পাশাপাশি এই ঘটনায় মামলাও রুজু হয়েছে বলে জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন।
জানা গেছে, পালানো ওই বন্দীর নাম রবি প্রামাণিক(২৪)। বাড়ি বালুরঘাটের পাওয়ার হাউস এলাকায়। চলতি মাসের ৭ তারিখ ওই যুবককে এটিএম ভাঙার মামলায় গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ। তার আগের দিন অর্থাৎ ৬ তারিখ বালুরঘাট শহরের স্টেডিয়াম এলাকায় একটি এটিএম ভাঙার ঘটনা সামনে আসে। এদিকে ঘটনার পর সে করোনা আক্রান্ত হয়। বিগত ৫-৬ দিন থেকে ওই বিচারাধীন যুবক বালুরঘাট ব্লকের হোসেনপুর এলাকায় অবস্থিত যুব অতিথি আবাস সেফ হোমে চিকিৎসাধীন ছিল। গতকাল চিকিৎসকরা জানায় ওই যুবক বর্তমানে অনেকটা সুস্থ রয়েছে৷
এরপরই গতকাল রাতের অন্ধকারে সুযোগ বুঝে পালিয়ে যায়। সেফ হোমের পিছনের গেট দিয়ে বেরিয়ে রেলিং বেয়ে পালিয়ে যায়। এদিকে বিষয়টি গভীর রাতে পালিয়ে যাওয়ার ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়। এদিকে ঘটনার পর থেকেই সেফ হোমের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিকে পুলিশি নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মীদের উপস্থিতিতে কি ভাবে ওই বিচারাধীন বন্দী পালাল তা নিয়ে উঠছে প্রশ্ন। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Post a Comment